শাশুড়ির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে জামাইয়ের ছুরিকাঘাতে আহত শাশুড়ি ফরিদা বেগম (৪৫) আট দিন পর গতকাল দুপুরে হাসপাতালে মারা গেছেন। ৯ অক্টোবর রাতে বন্দরের মদনগঞ্জ লক্ষারচর এলাকার ফিরোজ খানের ছেলে মাদকসেবী রলি খান তাঁর শাশুড়ির পেটে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় ফরিদা বেগমের দেবর অহিদ সরদার তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ ফিরোজ খান ও তাঁর বড় ছেলে রাজু খানকে গ্রেপ্তার করে। ফিরোজ খান তিন দিন পর আদালত থেকে জামিনে মুক্তি পেলেও রাজু জেলে রয়েছেন। রলি খান পলাতক। আহত ফরিদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল দুপুরে তাঁর মৃত্যু হয়।