শাসনতন্ত্র আন্দোলনের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় গতকাল বুধবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। ভোলা শাসনতন্ত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান দাবি করেন, সংঘর্ষে তাঁদের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। গ্রেপ্তারের ভয়ে আহত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি না হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। ১০ জন কর্মীকেও আটক করা হয়েছে। ভোলার জেলা পুলিশ সুপার মো. বশির আহমেদ বলেন, সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীদের ছিনিয়ে নেওয়া অস্ত্রটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।