শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আরও তিন নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের ছাত্রসংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল করতে গিয়ে সংগঠনের আরও তিন নেতা আটক হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ৩০-৩৫ জন নেতা-কর্মী মিছিল বের করেন। পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি কে এম আনিসুজ্জামান, স্কুলবিষয়ক সম্পাদক আল-আমিন ও সদস্য শুয়াইব মিয়াকে আটক করে পুলিশ।
গত বৃহস্পতিবার পুরানা পল্টন থেকে শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলামসহ ছয় নেতাকে আটক করে র‌্যাব। পরে তাঁদের পল্টন থানায় সোপর্দ করা হয়।
তাঁদের গ্রেপ্তারের কারণ জানতে চাইলে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূছ আহমাদ প্রথম আলোকে বলেন, আটক করে নিয়ে যাওয়ার সময় ব্যাবের সদস্যরা তাঁকে জানিয়েছেন, ছাত্ররা ফেসবুকে সরকারের বিরুদ্ধে নাকি প্রচারণা চালিয়েছে।