শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের স্ট্যান্ডার্ড গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন। গতকাল সোমবার এক বিবৃতিতে তাঁরা বলেন, এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় ১৯ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। জাতীয় অর্থনীতিও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাঁরা সব কারখানায় শ্রমিক-কর্মচারীদের এসব নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি।