প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনের শহীদ রফিক সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আল-জাহিদ, শিক্ষাবিষয়ক সম্পাদক রাতুল রহমান, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি রুমি আক্তার ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বক্তৃতা করেন।