শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শ্রমিক রিয়াদুল ইসলাম রিয়াদের হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির সভায় এ দাবি জানানো হয়। শেরপুর বাজার ডাকঘর সড়কের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা শংকর দাশ। এটি সঞ্চালনা করেন শেরপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এম ডি দুলাল আহমেদ। মৌলভীবাজার প্রতিনিধি