প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে মেধাবী কলেজছাত্রী কুয়াশা জামান মৌয়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। এতে নিহত মৌয়ের পরিবারের সদস্য, সহপাঠী ও এলাকার বাসিন্দারা অংশ নেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। ১৪ এপ্রিল শহরের ইসলামপাড়ার বাসায় সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি পরীক্ষার্থী কুয়াশা জামান মৌকে তাঁর স্বামী জীবান শেখসহ শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।