প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় ছাত্র ইউনিয়নের কর্মী ফেরদৌস আফসানা হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার মানববন্ধন করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। পৌর শহরের আলফাত স্কয়ারে গতকাল বেলা দুইটায় এই মানববন্ধন হয়। মানববন্ধনকালে বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মো. রইসুজ্জামান, সাধারণ সম্পাদক তারেক চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি দ্বীপাল ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক শাহাদুজ্জামান জনি প্রমুখ। বক্তারা অবিলম্বে আফসানা হত্যার ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান ও অন্যদের গ্রেপ্তার এবং তাঁদের শাস্তির দাবি জানান।