শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের মন্দিরসহ বিভিন্ন স্থাপনায় হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মৌলভীবাজারের রাজনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজনগর উপজেলা শাখা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্ট রাজনগর উপজেলা শাখার সভাপতি শাওন মজুমদার। সংগঠনের সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মঈনুর রহমান, ছাত্রফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক মিটন দেবনাথ, সংগঠনের রাজনগর উপজেলা কমিটির সদস্য কংকন আচার্য প্রমুখ।