শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম লিটন গুলিতে নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। সেই সঙ্গে সাংসদের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও জানিয়েছে গভীর সমবেদনা। বিবৃতিতে বলা হয়েছে, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নযাত্রায় শামিল হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতাবিরোধী শক্তি এ রকম কাপুরুষোচিত হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী জামায়াত-শিবিরের বিরুদ্ধে সাংসদ লিটন সোচ্চার ছিলেন। তিনি অনেক দিন ধরেই স্বাধীনতাবিরোধী শক্তির টার্গেটে ছিলেন।