শাস্তিমূলক ব্যবস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের মধ্যে তিনজনই অনুপস্থিত ও পিয়নের সাহায্যে পরীক্ষা পরিচালনার ঘটনায় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ৮ আগস্ট বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানাউল হক, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও নাজমা বেগম অনুপস্থিত ছিলেন। ওই দিন বিদ্যালয়ের পিয়ন একাই দ্বিতীয় সাময়িক পরীক্ষা পরিচালনা করছিলেন। এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর সানাউল হককে সাময়িক বরখাস্ত ও অন্য দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা দিলরুবা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।