শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে শিশু ও নারীর ওপর যৌন নির্যাতনের প্রতিবাদ এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা নারী ফোরামের উদ্যোগে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে নারী, এনজিও কর্মী, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মোল্লা, মনোয়ারা বেগম, এনজিও কর্মী মৌসুমী রাহমান, সাদেকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি