শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগরে শিশু রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ও শমশেরনগর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা একটায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠী এ কর্মসূচির আয়োজন করে। এতে সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে বক্তৃতা করেন সাংবাদিক সুব্রত দেব রায়, এম এ ওয়াহিদ, শাহীন আহমদ, এমরান আলী, সাব্বির এলাহী, আকবর হোসেন। একই দিন বেলা তিনটায় শমশেরনগর চৌমুহনায় শমশেরনগর ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে মানববন্ধন করা হয়।