শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে সড়ক দুর্ঘটনায় স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা অরিজিত রায় ও তাঁর স্ত্রী সুমিতা দাস নিহত হওয়ার ঘটনায় দোষী চালকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির ছয়টি ক্যাম্পাসের কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের শাহি ঈদগাহ এলাকায় এ কর্মসূচি শুরু হয়। অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্কলার্সহোম একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান কবির এইচ সরকার। এ ছাড়া অধ্যক্ষ নাজমুল বারী জামালী, উপাধ্যক্ষ হেলিম উদ্দিন, আবদুল আজিজ, আশরাফ হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।