শিশু সামিউল আলম রাজনের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইয়ুথ ওয়েভ স্টুডেন্ট সোসাইটি (ওয়াইডব্লিউএসএস) নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি তারেক মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চিটাগাং গ্রামার স্কুলের শিক্ষক বনগোপাল চৌধুরী, সংগঠনের সদস্য শাহরিয়ার তামিম, ওমর ফারুক, শাকিল আহমেদ, ইউছুফ মুন্না, আহনাফ মুন্না, মিনহাজ রিয়াজ, মুহাইমুন তিহান, তন্ময় চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজনের খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। আর কোনো শিশু যেন এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার না হয়।
মানববন্ধনে চিটাগাং গ্রামার স্কুল, চিটাগাং ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, রেডিয়েন্ট স্কুল, লিটল জুয়েলস, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।