শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক নির্যাতনের ঘটনায় সুনামগঞ্জের শাল্লা থেকে প্রত্যাহার করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আসিফ বিন ইকরামের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের চার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এম এ হান্নান। আবুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে আবুল মোহাম্মদ, এম এ মতিন, ফয়েজ আহমদ প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মনাফ খান, কানাইঘাট আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ প্রমুখ।