শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সচেতন নাগরিক, অভিভাবক ও ছাত্রসমাজ গতকাল বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রেমের ফাঁদে ফেলে কিশোরীদের নির্যাতন এবং সব ধরনের যৌন হয়রানির বিরুদ্ধে ও অপরাধীদের বিচারের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন। শহরের বাংলা স্কুল মোড়ে বেলা ১১টার দিকে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, অভিভাবকেরা তাঁদের সন্তানকে স্কুল-কলেজে পাঠিয়েই দায়িত্ব শেষ করছেন। স্কুল বয়সেই তাদের হাতে মাল্টিমিডিয়া মুঠোফোন তুলে দিচ্ছেন। এতে সন্তানেরা বিপথে যাচ্ছে। অভিভাবকদের সচেতন হতে হবে।