শাস্তির মাত্রা বাড়িয়ে পেট্রোলিয়াম বিল সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন লঙ্ঘনে শাস্তির মাত্রা বাড়িয়ে পেট্রোলিয়াম বিল-২০১৬ আজ বুধবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করেন।

উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

১৯৩৪ সালের এই আইনটি সামরিক শাসনামলে (১৯৮৬ সালে) সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। সেই অধ্যাদেশটি বাতিল করে নতুন আইন করতে বিলটি তোলা হয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, পেট্রোলিয়াম আমদানি, মজুত ও পরিবহনের সময়ে দুর্ঘটনা ঘটলে সেই সংবাদ কর্তৃপক্ষকে না জানালে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বিদ্যমান আইনে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।