শাস্ত্রীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল প্রাঙ্গণে লক্ষ্যাপারের অষ্টম বার্ষিক সম্মিলনে গতকাল বুধবার ‘গানের লড়াই’ শিরোনামে শাস্ত্রীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
হারাধন-সুখেন শাস্ত্রীয় সংগীত প্রণোদনা বৃত্তির জন্য চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ জন। তাঁদের মধ্যে ছয়জনকে বৃত্তি দেওয়া হবে। এ ছাড়া সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের বিষয় ছিল ‘বিনোদনের নন্দন ও আদর্শ: ইসলাম ধর্মে সংগীত প্রসঙ্গ’। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দ আসাদুজ্জামান। অন্যদিকে লক্ষ্যাপার পরম্পরায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তবলা কর্মশালা ‘তালমাতাল’।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন সেন্টারের তৃতীয় তলায় বসবে রাতভর শাস্ত্রীয় সংগীতের আসর। রাত আটটায় শুরু হয়ে তা চলবে পরদিন শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত।