শাস্ত্রীয় সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে গত শুক্রবার শাস্ত্রীয় সংগীতের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন ‘একুশে পদক’ পাওয়া পণ্ডিত অমরেশ রায় চৌধুরী।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংগীত ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। পৌরসভা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষ হয় রাত ১১টায়।