শাহ আবদুল করিম একাডেমি প্রতিষ্ঠার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলসম্রাট শাহ আবদুল করিমের সৃষ্টি ও কর্মের চর্চা বাড়াতে এবং তাঁর দর্শন সর্বত্র ছড়িয়ে দিতে স্থায়ীভাবে উদ্যোগ নিতে হবে। এ জন্য উজানধল গ্রামে তাঁর জন্মভিটায় প্রতিষ্ঠা করতে হবে শাহ আবদুল করিম একাডেমি।
দুই দিনব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসবের সমাপনী আলোচনায় গতকাল শিনবার বক্তারা এই দাবি জানান। গত শুক্রবার বিকেল থেকে দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে বাউল করিমের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই উৎসব শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন দেশের বিশিষ্ট গণসংগীতশিল্পী ফকির আলমগীর। তিনি শুক্রবার রাতে উৎসবে সংগীত পরিবেশন করেন।
গতকাল শনিবার সন্ধ্যায় উৎসবের সমাপনী আলোচনা হয়। শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালালের সভাপতিত্বে সমাপনী আলোচনায় বক্তব্য দেন দিরাই-শাল্লা নির্বাচনী এলাকার সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, একই এলাকার প্রয়াত সাংসদ আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় প্রমুখ।