শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলসাধক শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নেত্রকোনায় নানা আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী উৎসব পালিত হয়েছে। গতকাল শনিবার উৎসবের শেষ দিনে আলোচনা শেষে বাউলশিল্পীরা নেচে-গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন পর্ষদ এ উৎসবের আয়োজন করে।
প্রথম দিন শুক্রবার সন্ধ্যা ছয়টায় শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা পাবলিক হলে প্রাবন্ধিক ও শিক্ষাবিদ যতীন সরকার অনুষ্ঠানের উদ্বোধন করেন।
শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফি আহমেদ, জন্মশতবার্ষিকী উদ্যাপন নেত্রকোনা পর্ষদের আহ্বায়ক আ ফ ম রফিকুল ইসলাম খান প্রমুখ।