শাহ আবদুল করিমকে নিয়ে নৃত্যালেখ্য মঞ্চস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউলসম্রাট শাহ আবদুল করিমকে নিয়ে নৃত্যালেখ্য ‘ভাটির প্রাণ, মাটির গান’ মঞ্চস্থ হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের সিলেট অডিটোরিয়ামে নৃত্যসংগঠন ছন্দ নৃত্যালয়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটি মঞ্চস্থ হয়।মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে গতকাল বেলা একটায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। পরে নৃত্যবিষয়ক এক সেমিনার হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, নৃত্যব্যক্তিত্ব দীপা খন্দকার, কথক নৃত্যশিল্পী মুনমুন আহমদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারজানা সিদ্দিকা। কবি জফির সেতুর সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক শেখ মেহেদী হাসান।