শাহ আবদুল করিমের আজ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউলসম্রাট শাহ আবদুল করিম
বাউলসম্রাট শাহ আবদুল করিম

বাউলসম্রাট শাহ আবদুল করিমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১২ সেপ্টেম্বর। এ উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
শাহ আবদুল করিমের জন্ম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে। তাঁর বাবা ইব্রাহিম আলী, মা নাইয়রজান বিবি।
শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকীতে উজানধল গ্রামে সকালে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিকেলে স্মরণসভার আয়োজন করা হয়েছে। রাতে অনুষ্ঠিত হবে তাঁর রচিত গানের আসর। সিলেটের জিন্দাবাজার এলাকায় সৃজনশীল বইয়ের দোকান ‘বইপত্র’-এর উদ্যোগে সন্ধ্যায় ‘গানের করিম এবং করিমের গান’ শীর্ষক এক আলোচনা সভা হবে।
লোকসংগীতের কিংবদন্তি শাহ আবদুল করিম সহস্রাধিক গান রচনা করেছেন। ২০০১ সালে একুশে পদক পান তিনি। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সকাল সাতটা ৫৮ মিনিটে গুণী এই শিল্পীর বৈচিত্র্যপূর্ণ জীবনের অবসান ঘটে।