শাহ আব্দুল করিম লোক উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ৯৮তম জন্মদিন আজ। এ উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধলের দক্ষিণের মাঠে আজ শনিবার থেকে দুই দিনব্যাপী লোক উৎসব শুরু হচ্ছে।
উৎসব কমিটির আহ্বায়ক বাউল সম্রাটের একমাত্র তনয় শাহ নূর জালাল জানান, বেলা তিনটায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে দেশের বিভিন্ন স্থানের গুণীজনেরা উপস্থিত থাকবেন।