শাহ আমানত বিমানবন্দরে স্বয়ংক্রিয় যাত্রী চলাচলব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতির যাত্রী চলাচলব্যবস্থা চালু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ ও বেসরকারি সংস্থা সোসাইটি ফর ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস অ্যারোনেটিকস (সিটা) যৌথভাবে এ ব্যবস্থা চালু করে।বাংলাদেশ বিমানের যাত্রী পরিষেবার পরিচালক নাফিস আহমেদ ইমতিয়াজ উদ্দিন সোমবার বিকেলে এ পদ্ধতি উদ্বোধন করেন।নতুন পদ্ধতি চালু হওয়ার ফলে এ বিমানবন্দর দিয়ে চলাচলকারী যাত্রীদের বোর্ডিং পাস, টিকিট ও ব্যাগেজের যাবতীয় তথ্য সরাসরি ইন্টারনেট সার্ভারে চলে যাবে। এতে চট্টগ্রাম থেকে কোন যাত্রী কোথায় যাচ্ছে এবং বিদেশ থেকে কারা চট্টগ্রাম বন্দর দিয়ে আসার জন্য উড়োজাহাজে উঠছে, তা দেশ-বিদেশের বিভিন্ন বিমানবন্দর ও দপ্তরের সংশ্লিষ্ট কম্পিউটারের মাধ্যমে মুহূর্তেই জানা যাবে। নতুন ব্যবস্থা চালু হওয়ার ফলে যাত্রীদের আর হাতে লেখা বোর্ডিং পাস সরবরাহ করতে হবে না।