শাহ আমানত সেতুর নাটবল্টু চুরির দায়ে একজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহার তৈরি কর্ণফুলী শাহ আমানত সেতুর নাটবল্টু চুরি করে খুলে নেওয়ার দায়ে এক ব্যক্তির এক বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।আসামির নাম আবু তাহের। তাঁর বাড়ি কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের শিকলবাহা এলাকায়। ২০০৮ সালের ১০ মার্চ লোহার তৈরি (বর্তমানে পরিত্যক্ত) সেতুর নাটবল্টু খুলে নেওয়ার সময় তিনি হাতেনাতে গ্রেপ্তার হন। এ সময় তাঁর কাছ থেকে ৯২টি নাট ও ১২টি ওয়াচার উদ্ধার করে পুলিশ।আদালত সূত্র জানায়, আসামির বিরুদ্ধে ২০০৮ সালের ২৭ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ১১ নভেম্বর অভিযোগ গঠন করা হয়। একজনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত আসামি আবু তাহেরকে দোষী সাব্যস্ত করেন।