ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপত্তা জোরদার করতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার ‘ডগ স্কোয়াড’ নিয়ে তল্লাশি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একই উদ্দেশ্যে কাল বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও বিজিবি তল্লাশি চালাবে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এই তল্লাশি চালানো হচ্ছে।