শাহ আমানতে ৩৩ সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আটক হওয়া যাত্রীর নাম নুরুল ইসলাম। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
বিমানবন্দর অভিবাসন শাখা পুলিশের অতিরিক্ত উপকমিশনার তারেক আহমেদের ভাষ্য, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে ওই যাত্রী চট্টগ্রামে আসেন। বিমানবন্দরে তল্লাশি করে তাঁর কাছে সোনার বারগুলো পাওয়া যায়। তাঁর কাছ থেকে সাতটি আইফোন সেটও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।