শাহ আমানতে ৭০ লাখ টাকা মূল্যের সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনা
সোনা

চট্টগ্রাম চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ১৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে।  আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে এসব সোনার বার উদ্ধার করে শুল্ক কর্মকর্তারা।  বারগুলোর বাজারমূল্য ৭০ লাখ টাকা। এগুলোর ওজন এক কেজি ৬৩৩ গ্রাম।  বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউজের সহকারী কমিশনার অথেলু চৌধুরী  প্রথম আলোকে বলেন, ওই দুই যাত্রী হলেন চট্টগ্রামের রাউজানের গোলাম মুরশেদ ও কুমিল্লার মো. সবুজ। ওমানের রাজধানী মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের করে তাঁরা সোনার বারগুলো নিয়ে এসেছিল। তাঁরা দুই জোড়া স্যান্ডেলের ভরে সোনাগুলো আনে। তিনি বলেন, ওই দুজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।