প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক শরণীর সাবেক সম্পাদক মোহাম্মদ শাহ আলম (৯৪) গত সোমবার রাতে মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে বগুড়ার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বাদ জোহর বগুড়া করোনেশন ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে নামাজগড় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি সাত ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরবার্তার সম্পাদক মাহবুবুল আলম, দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করিম ও বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাবা।