শাহ আলম সভাপতি সাত্তার সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এম শাহ আলম সভাপতি ও শেখ আবদুস সাত্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার এই নির্বাচন হয়। সহসভাপতি পদে মো. শহিদউল্যাহ ও খয়বার রহমান সরদার নির্বাচিত হয়েছেন। আকবর আলী যুগ্ম সাধারণ সম্পাদক, জহুরুল হক কোষাধ্যক্ষ, আশরাফুল আলম সহকারী সম্পাদক (লাইব্রেরি), শাহিনুজ্জামান সহকারী সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) নির্বাচিত হয়েছেন।এ ছাড়া সদস্য পদে মিজানুর রহমান, সেলিনা আক্তার, আল-মাহমুদ, জাহাঙ্গীর আলম, ফুয়াদ হাবিব নির্বাচিত হয়েছেন। তবে সদস্য পদে সাধন কুমার ঘোষ ও শাহিনুর রহমানের প্রাপ্ত ভোট নিয়ে জটিলতা দেখা দেওয়ায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি।