শাহ আলমগীর সভাপতি সাধারণ সম্পাদক জাফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে যমুনা টেলিভিশনের পরিচালক (বার্তা) শাহ আলমগীর সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা আইএনবির আবু জাফর সূর্য। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচন শেষে রাতে এ ফল ঘোষণা করা হয়। অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন—সহসভাপতি এনামুর রেজা দীপু, যুগ্ম সম্পাদক রহমান মুস্তাফিজ, কোষাধ্যক্ষ শাহানা শিউলী, সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেজাউল করিম রেজা, সমাজকল্যাণ সম্পাদক সেবিকা রানী এবং দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন। নির্বাহী কমিটির সদস্যরা হলেন—আজিজুর রহমান পিউ, জহিরুল হক, সলিমউল্লাহ সেলিম, আসলাম সানী, পলি খান, জি এম মাসুদ ঢালী, আশিষ কুমার সেন, সারোয়ার কবির ও মামুন আবেদীন। বাসস।