শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চা-দোকানি বাবুলের মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হাসান সরদার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। এ নিয়ে এই ঘটনায় ওই থানার ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলো।
চাঁদা চেয়ে না পেয়ে গত বুধবার শাহ আলী থানার পুলিশ ও পুলিশের তথ্যদাতা চা–বিক্রেতা বাবুল মাতব্বরকে জ্বলন্ত চুলার ওপর ফেলে দেয় বলে সেখানে উপস্থিত লোকজন অভিযোগ করেছেন। এর পরদিন গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গতকাল ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল।