শাহ আলী থানার নতুন ওসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন শাহ আলী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন। চা -বিক্রেতা বাবুল মাতবরের মৃত্যুর ঘটনায় আগের ওসি শাহীন মণ্ডলকে প্রত্যাহার করার পর আজ সোমবার তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
আজ সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর আলম সরকার এ তথ্য জানান।
চাঁদা চেয়ে না পেয়ে গত বুধবার শাহ আলী থানার পুলিশ ও পুলিশের তথ্যদাতা চা-বিক্রেতা বাবুল মাতবরকে জ্বলন্ত চুলার ওপর ফেলে দেয় বলে সেখানে উপস্থিত লোকজন অভিযোগ করেছেন। এর পরদিন বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শাহ আলী থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
আরও পড়ুন...