শাহ আলীতে একজনকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহ আলী থানাধীন মিরপুর বেড়িবাঁধের লালটেক চটবাড়ী এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় বসিরউদ্দিন (৪৫) নামের একজন জমি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।বসিরউদ্দিনের স্বজনেরা পুলিশকে জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজের নির্মাণাধীন একতলা বাড়ির ছাদে পানি দেওয়ার সময় তাঁকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।বসিরের বাবার নাম পাক্কু মিয়া। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।