শাহ চন্দ্রপুরীর ওরস ১৮ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবার শরিফে ১৮ জানুয়ারি বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে। দরবার শরিফ সূত্রে জানা যায়, ওরস চলাকালে দুই দিনব্যাপী পবিত্র কোরআন থেকে তর্জমা, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং মুসলিম উম্মাহর সুখশান্তি ও সাফল্য কামনা করা হবে। এ সময় শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান মোজাদ্দেদী (রহ.) উপস্থিত জাকেরান ও মুরিদানদের অসিয়ত-নসিয়ত ও তরিকত সম্পর্কে বিশেষ নির্দেশনা দেবেন। কয়েক লাখ লোক ওরসে যোগ দেবেন।