শাহ জালাল বিমান বন্দরে মোটর যন্ত্রাংশসহ আটক পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ লাখ টাকার মোটর যন্ত্রাংশসহ গতকাল শনিবার পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিকেল সাড়ে তিনটার দিকে বিমানবন্দরের দুই নম্বর ক্যানোপি এলাকার কার পার্কিং এলাকা থেকে তাদের আটক করা হয়। বিমান বন্দর থানার পুলিশ জানায়, গতকাল বিমানবন্দরে একটি ফ্লাইটে নাদিম আহমেদ নামে এক ব্যাক্তি আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। এ সময় নাদিমের সঙ্গে তার পূর্ব পরিচিত চোরাকারবারি ও হত্যা মামলার আসামি আওলাদ হোসেনের সঙ্গে দেখা হয়। আওলাদ নাদিমের গাড়িতে পাঁচ লাখ টাকা মূল্যের মোটর যন্ত্রাংশ ওঠানোর চেষ্টা করেন। এতে নাদিম রাজি না হওয়ায় তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এর একপর্যায়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে আওলাদ পালানোর চেষ্টা করেন। এসময় তাদেরসহ পাঁচজনকে আটক করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে এসব যন্ত্রাংশ আনা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। আটককৃতদের বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।