শাহ মখদুম মিলের যন্ত্রপাতি সরানোর চেষ্টার ঘটনায় জিডি, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার শাহ মখদুম টেক্সটাইল মিলের (সাবেক মোহিনী মিল) দামি ও ভারী যন্ত্রাংশ সরিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় গত শনিবার সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে যন্ত্রাংশ পাচারের চেষ্টার প্রতিবাদে গত রোববার শহরে মানববন্ধন হয়েছে।অগ্রণী ব্যাংক বড় বাজার শাখার ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম শাহ রাতে কুষ্টিয়া সদর থানায় এই সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে বলা হয়, শাহ মখদুম গ্রুপের কাছে অগ্রণী ব্যাংকের ১৬৯ কোটি টাকা পাওনা রয়েছে। ঋণের বিপরীতে মেসার্স শাহ মখদুম মিলের জমিজমা, স্থাপনা ও যাবতীয় যন্ত্রপাতি ব্যাংকের কাছে দায়বদ্ধ রয়েছে। মিল কর্তৃপক্ষ ঋণের অর্থ পরিশোধ না করে মিলের যন্ত্রপাতি ও অন্যান্য দ্রব্য মিলের বাইরে পাচার করলে ব্যাংক বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।শাহ মখদুম মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচারের চেষ্টার প্রতিবাদে গত রোববার শহরের এনএস রোডে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়। মোহিনী মিলস রক্ষা বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।