শাহ সুলতান কলেজে ভর্তি বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে ২০১১-১২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। ফি বেশি নেওয়ার অভিযোগ তুলে গতকাল সোমবার ছাত্রলীগের নেতা-কর্মীরা ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়।কলেজ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণীতে গতকাল থেকে ভর্তি কার্যক্রম শুরুর কথা। জরিমানা ছাড়া এই ভর্তি চলবে ২৩ জুন পর্যন্ত। এতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি ফি ধরা হয়েছে দুই হাজার ১১০ ও বিজ্ঞানে দুই হাজার ৩৯০ টাকা। গতকাল সোমবার কলেজ খোলার পরই ভর্তি কার্যক্রম শুরু হলে ছাত্রলীগ কলেজ শাখার নেতারা ভর্তি ফি বেশি নেওয়া হচ্ছে—এ অভিযোগ এনে কার্যক্রম বন্ধ করে দেয়। তারা কলেজ চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। ছাত্রলীগ কলেজ শাখার আহ্বায়ক মেহেদুল আলম বলেন, কলেজে এক বছরে বাইসাইকেল রাখার জন্য ৫০০ টাকা ফি ধরা হয়েছে। এ ছাড়া উন্নয়ন ফিসহ বিভিন্ন খাতে ফি ধরা হয়েছে। এসব ফি বাদ দেওয়া না হলে ভর্তি কার্যক্রম চলতে দেওয়া হবে না।কলেজের অধ্যক্ষ অধ্যাপক যোগেন্দ্র কুমার মণ্ডল বলেন, ছাত্রলীগের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার থেকে পুনরায় ভর্তি কার্যক্রম শুরু হবে বলে তাঁরা আশা করছেন।