শাহজাদপুর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মোটর মালিক সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হাসিব খানের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়া ও দুর্নীতি-অনিয়মের অভিযোগ করেছেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ূব আলী। গতকাল বুধবার সিরাজগঞ্জ স্টেডিয়ামের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়েছেন। লিখিত বক্তব্যে আইয়ূব আলী বলেন, অনিয়মতান্ত্রিকভাবে মকবুল নামের একজনকে নির্বাচন কমিশনার বানিয়ে ভোটারবিহীন নির্বাচন দেখিয়ে হাসিবুর রহমানকে সভাপতি এবং হাসিব খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এর প্রতিবাদ করায় তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।এ ব্যাপারে হাসিব খান বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করেছি। মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী রুট দেওয়া হয়। এ ছাড়া এখানে কোন চাঁদা আদায় বা অবৈধ কিছু করা হয় না।’ এ বিষয়ে হাসিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।