শাহজাদপুর থেকে ১৩ জেলায় তিন দিন বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের সময় নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে উত্তরবঙ্গের ১৩টি জেলায় তিন দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জ-কাজীপুর-সোনামুখী পথের মেঘাই থেকে সোনামুখী পর্যন্ত বাস চলাচল প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।জেলা প্রশাসন, বাসমালিক এবং শ্রমিক সমিতি সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ থেকে পাবনাগামী একটি কোম্পানির বাসের সময় নির্ধারণ নিয়ে সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন এবং শাহজাদপুর মোটর মালিক সমিতির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে ২২ মে থেকে সিরাজগঞ্জ-শাহজাদপুর-পাবনা পথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি মীমাংসা না হওয়ায় সিরাজগঞ্জের বাসশ্রমিকেরা গত মঙ্গলবার শাহজাদপুর থেকে বগুড়া, রংপুরসহ উত্তরাঞ্চলের ১৩টি জেলায় বাস চলাচল বন্ধ করে দেন।অন্যদিকে গত ৩০ এপ্রিল দুজন ভটভটিচালককে সিরাজগঞ্জে বাসশ্রমিকেরা মারধর করেন। এ ঘটনার পর থেকে বাসশ্রমিকেরা সিরাজগঞ্জ-কাজীপুর-সোনামুখী পথে প্রায় এক মাস ধরে বাস চলাচল বন্ধ রেখেছে।