শাহজাদপুরে আবারও অ্যানথ্রাক্স রোগীর সন্ধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে আবারও অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তারা হলো: শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের কাঁকুড়িয়া গ্রামের হামিদ মোল্লার স্ত্রী জাহানারা বেগম (৪৫) ও তাঁর ছেলে মোহাম্মদ রানা (১০)। গতকাল সোমবার স্বাস্থ্য বিভাগের একটি দল এ রোগীদের শনাক্ত করে।সিরাজগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর রামচন্দ্র সাহা ঘটনাস্থল ঘুরে এসে জানান, গত ২৮ আগস্ট কাঁকুড়িয়া গ্রামের ফজিলাতুন্নেছা বেগমের একটি অসুস্থ ছাগল জবাই করে মাংস কয়েকটি পরিবার ভাগাভাগি করে নেয়। আক্রান্ত এ দুজন ওই মাংস রান্না করার আগে কাটা ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময় তাদের শরীরে রোগের জীবাণু ঢুকে পড়ে।