শাহজাদপুরে আরও দুজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দের পর এবার শাহজাদপুরে আবারও অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। শাহজাদপুর উপজেলার কৈজুরী ও চর কৈজুরী গ্রামে গতকাল মঙ্গলবার দুজন অ্যানথ্রাক্স রোগীকে শনাক্ত করা হয়েছে। চার দিন আগে এ উপজেলায় নয়জন রোগীকে শনাক্ত করা হয়।
সিরাজগঞ্জের সিভিল সার্জন শহিদ মো. সাদিকুল ইসলাম বলেন, এলাকায় আরও রোগী আছে কি না, এ জন্য তিনটি দল কাজ করছে। তবে আক্রান্ত ব্যক্তিরা সপ্তাহ খানেকের মধ্যেই ভালো হয়ে যাবেন।
৬ মে জেলার কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে ২১ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়। গতকাল পর্যন্ত মোট ৩২ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হলো।