শাহজাদপুরে গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও মেয়র পদপ্রার্থী হালিমুল হকের ওপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে পুলিশ পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। হামলার ঘটনায় মেয়রের ছোট ভাই হাফিজুল হক ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।এদিকে মেয়রের ওপর হামলার পর তাঁর বাসভবনে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, মামলা হওয়ার পরই অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে নুরুল ইসলাম, রাজিব মিয়া, মামুন, হাবিল, বাবু, সেলিম ও শহিদুলকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া সবাই যুবলীগ ও ছাত্রলীগের কর্মী।