শাহজাদপুরে চিকিৎ সা না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কোনো চিকিৎ সক না থাকায় গতকাল রোববার চিকিৎ সাসেবা না পেয়ে ওসমান গণি নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ওসমানের (৪৫) বাড়ি শাহজাদপুর উপজেলার কাপুরেরহাটে জামিরতা গ্রামে। তাঁর স্বজনেরা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গতকাল সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওসমানকে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু তখন সেখানে কোনো চিকিৎ সক ছিলেন না। পরে অন্যদের সহযোগিতায় ওসমান হেঁটে হাসপাতালের দোতলায় ওঠেন। সেখানে আবাসিক চিকিৎ সা কর্মকর্তা (আরএমও) আবদুর রহমান ওসমানের স্বাস্থ্য পরীক্ষা করেন। একপর্যায়ে ওসমানের মৃত্যু হয়। স্বজনদের দাবি, অক্সিজেনসহ সময়মতো প্রয়োজনীয় চিকিৎ সাসেবা দিলে ওসমানকে বাঁচানো যেত।আরএমও আবদুর রহমান বলেন, ওসমান হাঁপানি রোগে আক্রান্ত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাঁর মৃত্যু হয়।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, সেখানে আরএমওসহ মাত্র তিনজন চিকিৎ সক রয়েছেন।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সেখানে কাগজে-কলমে ১৩ জন চিকিৎ সক রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন সরাসরি দায়িত্বপ্রাপ্ত। অন্য আটজন চিকিৎ সককে উপজেলার বিভিন্ন স্বাস্থ্য উপকেন্দ্র থেকে প্রেষণে দায়িত্ব দেওয়া হয়েছে।রোগীদের অভিযোগ, চিকিৎ সকেরা প্রায়ই স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত থাকেন। এ ছাড়া প্রায় ছয় মাস ধরে পাম্প মেশিন বিকল থাকায় পানির অভাবে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের শৌচাগার ব্যবহারসহ সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিমউদ্দীন খান বলেন, রোগীর মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখা হবে। চিকিৎ সকের অবহেলার অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎ সকদের অনুপস্থিত থাকার বিষয়টিও খতিয়ে দেখা হবে।