শাহজাদপুরে তিন দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তী শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাছারিবাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে আজ বুধবার।

সকাল ১০টায় কাছারিবাড়ি চত্বরের রবীন্দ্র মিলনায়তনে প্রথম দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানান, অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে তিন দিনব্যাপী রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে।