শাহজাদপুরে ধর্ষণের পর কিশোরীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।নিহত কিশোরীর নাম নার্গিস (১৮)। সে শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামের নূরবক্সের মেয়ে। পুলিশ গতকাল বৃহস্পতিবার নন্দলালপুর গ্রামের একটি খোলা মাঠ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। কিশোরীর বাবা নূরবক্স জানান, নার্গিস বুধবার বিকেলে পাশের ডায়াগ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তাকে আর পাওয়া যায়নি। গতকাল সকালে নন্দলালপুর গ্রামের একটি খোলা মাঠের মধ্যে লাশ পড়ে থাকার খবর জানতে পেরে তিনি সেখানে যান। পরে তিনি লাশটি তাঁর মেয়ের বলে শনাক্ত করেন। শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন জানান, মেয়েটির মুখে ক্ষতচিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নূরবক্স বাদী হয়ে হত্যার অভিযোগে মামলা করেছেন।