শাহজাদপুরে ধর্ষণের পর শ্বাসরোধে শিশু হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ করার পর ১১ বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামে গত শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।শাহজাদপুর থানা ও নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের সাহেব আলী তাঁর মেয়ে খুশিকে নিয়ে পাশেই মশিপুর গ্রামের হাকিমের বাড়িতে বেড়াতে যান। রাত হওয়ায় তিনি খুশিকে হাকিমের সন্তানদের কাছে রেখে বাড়িতে ফিরে যান। খুশি রাত থেকে নিখোঁজ রয়েছে বলে হাকিম পরের দিন সকালে সাহেব আলীকে জানান। শনিবার সন্ধ্যায় পুলিশ কায়েমপুর গ্রামের পাশের একটি পাটখেতের ভেতর থেকে খুশির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।শাহজাদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, ধারণা করা হচ্ছে, রাতে খুশিকে একাধিকবার ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।