শাহজাদপুরে বজ্রপাতে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার চর আঙ্গারু গ্রামের ফরহাদ হোসেন (৪০), চরনারুয়া গ্রামের শাহের আলী (৩৫) ও জামিরতা গ্রামের আইয়ুব আলী (৩৮)। এ ঘটনায় আহত সাইদুল ইসলামকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বিকেল চারটার দিকে প্রায় এক ঘণ্টা ধরে শাহজাদপুরের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতে তিনজন মারা যান। নিহত ব্যক্তিদের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।